Image description

খুলনার দিঘলিয়ায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করা হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। 

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মো: শাহ আলম, মেডিকেল অফিসার ডা: সুলতান জিনাত ফাতেমা,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম,সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরাদ হোসেন,বাতিভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সেকেন্দার আলী, আব্দুল্লাহ আল মামুন,আলাউদ্দিন হোসেন,উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা মোঃ আল আমিন প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন আজগার আলী। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, চলতি মাসের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত দিঘলিয়ায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলার  বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের টিকা প্রদান করা হবে।
  
উপজেলার ১৪৫টি কেন্দ্রের এই ক্যাম্পেইনের আওতায় মোট ১৫ হাজার ৬৫৩ শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে।  

ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সব শিশুকে এই টিকা প্রদান করা হবে।