Image description

ভোলার চরফ্যাশনে আর টিভি (ডিজিটাল) প্রতিনিধি আরিফ হোসেনকে সভাপতি ও মাই টিভি প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে চরফ্যাশন টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের এক বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) রাত ৮টায় চরফ্যাশনের সাউদার্ন পোর্ট রুফটপ রেস্টুরেন্টে আয়োজিত সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে এ কমিটি অনুমোদন করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মেহেদী হান্নান (এশিয়ান টেলিভিশন), সহ-সভাপতি হাসান লিটন (প্রতিদিনের বাংলাদেশ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুর রহমান সোহেল (একাত্তর টিভি), সাংগঠনিক সম্পাদক ইসরাফিল নাইম (এনটিভি অনলাইন), অর্থ সম্পাদক মনির হোসেন বিল্লাহ (দৈনিক সরজমিন), দপ্তর সম্পাদক মামুন হোসাইন (দ্যা ডেইলি ক্যাম্পাস), প্রচার সম্পাদক তুষার সুমন (বাংলাদেশ টাইমস), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আহমেদ রিয়াজ (বাংলাদেশ বেতার), সদস্য জাহিদ হাসান (মুভি বাংলা), এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মাইন উদ্দিন জামাদর (দৈনিক কালবেলা) ও মিজানুর রহমান সোহেল (চ্যানেল এস)।