পটুয়াখালীতে মাঠে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে সৌরভ মজুমদার (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সৌরভ ওই গ্রামের মো. শাহ আলম মজুমদারের ছোট ছেলে। তিনি রাঙ্গাবালী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বিলে গরু বাঁধতে যান সৌরভ। এসময় হঠাৎ তীব্র শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments