জামালপুরের বকশীগঞ্জে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মাহিদুল গাজীরপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা লামিয়া আক্তার বাড়ির রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু মাহিদুল সবার অগোচরে বাড়ির আঙিনা থেকে খেলা করতে করতে পাশের ‘সিংগিডোবা’ বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের কিনারা থেকে মাহিদুলের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, "পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments