Image description

ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা মো. আওলাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টা ৩০ মিনিটে যাদবপুর ভুবন মোহন স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি।

জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর