ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ফয়সাল (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন মেগার মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। ওই সময় ফয়সাল বাসস্ট্যান্ড সংলগ্ন মেগার মাঠে অবস্থান করছিল। হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা সরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments