গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিজের পালিত গরুর গুঁতোয় নবির হোসেন বেপারি (৬২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চিনিরপটল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নবির হোসেন তার পালিত গরুটি বাড়ির পাশের একটি জমিতে ঘাস খাওয়াতে নিয়ে যান। এসময় গরুটি হঠাৎ করে তাকে লক্ষ্য করে সজোরে গুঁতো দিয়ে মাটিতে ফেলে দেয়। গরুর শিংয়ের আঘাতে তার মুখ ও মাথা ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিজের পালিত পশুর আঘাতে এভাবে কৃষকের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments