Image description

টাঙ্গাইলের মধুপুরে মহাসড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে মধুপুর-ময়মনসিংহ মহাসড়কের রসুলপুর বিমান ঘাঁটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রসুলপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাসুদ রানা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মহাসড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মধুপুর থানার অধীন অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর