নান্দাইলে সন্ত্রাস দমন আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইলে সন্ত্রাস দমন আইনের মামলায় শেরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াহিয়া সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "সন্ত্রাস দমন আইনের একটি মামলায় ইয়াহিয়া সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments