Image description

কক্সবাজারের পেকুয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসাইনের বাড়িতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ জানায়, উজানটিয়া ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দেলোয়ার হোসাইন পালিয়ে গেলেও তাঁর মেয়ে মালেকা (২১)কে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।”

তিনি আরও বলেন, পেকুয়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসএ