Image description

পটুয়াখালীর দুমকি উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ রাসেল (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ। গতকাল ৬ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) রাত আনুমানিক ৮ টার দিকে দুমকি থানা পুলিশের একটি অভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ রাসেল (২৭)।
মোঃ রাসেল পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ২ নং মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের (২ নং ওয়ার্ড) মোঃ আলতাফ হোসেন ও রেখা বেগম দম্পতির ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মাহমুদ জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আজ তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশি এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি
এসএ