র্যাবের অভিযানে অস্ত্র ফেলে পালাল ডাকাতরা
জয়পুরহাটে ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এয়ারগান ও রামদা উদ্ধার
র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি অবৈধ ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এয়ারগান ও রামদা উদ্ধার করেছে র্যাব-৫। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জয়পুরহাট সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের ফিপ্রি ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ ডাকাত দলের অবস্থান শনাক্ত করে। এর ভিত্তিতে ফিপ্রি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
র্যাবের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ সময় তারা সঙ্গে থাকা অস্ত্র ফেলে রেখে যায়।
পরে র্যাব সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা উদ্ধার করেন। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী এসব অস্ত্র জব্দ করা হয়।
আইনগত ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর
র্যাব জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে অভিযানের সময় পালিয়ে যাওয়া ডাকাত দলের সদস্যদের পরিচয় বা তাদের গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি র্যাব। র্যাব-৫ বলছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
এসএ




Comments