Image description

প্রস্তাবিত বাজেটকে বিনিয়োগবান্ধব বলে মনে করলেও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মন্তব্য করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ মতামত জানায়।

আইসিএবির মতে, বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং বেসরকারি খাতের উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা ইতিবাচক।

তবে সংস্থাটি বলছে, রাজস্ব আয়ের বড় লক্ষ্য অর্জন করতে হলে কর প্রশাসনে আরও সংস্কার এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সংবাদ সম্মেলনে আইসিএবি জানায়-কর ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে হবে, কর-জিডিপি অনুপাত উন্নত করতে হবে, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা দরকার, পুঁজিবাজারে সংস্কার প্রয়োজন, সরকারি ব্যয়ে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আইসিএবির সভাপতি এন কে এ মবিন বলেন, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে প্রশাসনিক দক্ষতা ও কর ব্যবস্থার উন্নয়ন জরুরি।

সংগঠনটি আরও জানায়, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত তরুণ উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।

সব মিলিয়ে আইসিএবি মনে করে, বাজেটের লক্ষ্য অর্জনে নীতি সংস্কার ও বাস্তবায়ন আরও শক্তিশালী করা প্রয়োজন।