টালিউড ইন্ডাস্ট্রির ভেতরের ক্ষমতা, প্রভাব আর সিন্ডিকেট রাজনীতি নিয়ে এবার ক্ষোভের সঙ্গে মুখ খুলেছেন ওপার বাংলার আলোচিত ও স্পষ্টভাষী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। টালিউডের প্রভাবশালী সংগঠক ও প্রযোজক স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিস্ফোরক পোস্ট করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গের সাবেক ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গত ৪ জুন রাতে টালিগঞ্জ চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে কথিত চাঁদাবাজি চক্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এক মেকআপশিল্পীর অভিযোগ— কাজ না পেয়ে স্বরূপ বিশ্বাসের কাছে সুযোগ চাইতে গেলে তার কাছে অর্থ দাবি করা হয় এবং অর্থ দিতে না পারায় তাকে হুমকি দেওয়া হয়।

এই ঘটনার পর ৫ জুন ফেসবুক পোস্টে শ্রীলেখা লেখেন, ‘একজন মানুষ একদিনে স্বরূপ হয়ে ওঠে না, তাকে তৈরি করে নির্দিষ্ট একটি ব্যবস্থা। ওই ব্যবস্থার সুবিধাভোগীরাও সমানভাবে দায়ী।’ তিনি প্রশ্ন তোলেন, যারা স্বরূপ বিশ্বাসকে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি করেছেন, তাদের ভূমিকা নিয়ে কি আলোচনা হবে? একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, অতীতে স্বরূপ বিশ্বাসকে নিয়ে মন্তব্য করায় তাকে তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছিল।
![]()
এর পরদিন, ৬ জুন অপর এক পোস্টে শ্রীলেখা দাবি করেন, তৃণমূল কংগ্রেস এবং ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণকারী কিছু তথাকথিত শিল্পীর কারণে গত এক দশক বা ১০ বছর ধরে তাকে কার্যত টালিউডে কাজ করতে দেওয়া হয়নি, অর্থাৎ তিনি নিষিদ্ধ অবস্থায় ছিলেন। এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছ থেকে দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘আমি যা বলতে চেয়েছিলাম, তা ইতোমধ্যে বলে দিয়েছি।’
মানবকন্ঠ/আরআই




Comments