জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল জানিয়েছেন, স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়াই তাদের দাম্পত্য জীবনের অন্যতম ভিত্তি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, তিনি নিজেকে ভাগ্যবতী মনে করেন। দুজনেরই ব্যস্ত কর্মজীবন থাকায় তারা সংসারের কাজ ভাগাভাগি করে করেন। শিলাদিত্য নিজের অনেক কাজ নিজেই করেন এবং শ্রেয়া সবসময় বাড়িতে থাকবেন—এমন প্রত্যাশাও তার নেই।
শ্রেয়ার ভাষায়, দুজনেই কঠোর পরিশ্রম করেন এবং একে অপরের পেশাগত ব্যস্ততাকে সম্মান করেন। দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকলেও তাদের সম্পর্কে কোনো অহমিকা বা অভিযোগ নেই।
স্কুলজীবন থেকেই শ্রেয়া ও শিলাদিত্যের পরিচয়। দীর্ঘদিনের বন্ধুত্ব একসময় প্রেমে রূপ নেয়। ২০১৫ সালে বিয়ে করেন তারা। ২০২১ সালে তাদের ঘরে ছেলে দেবযান আসে।
এসএস




Comments