Image description

অভিনয়গুণে যেমন দর্শকের মন জয় করেছেন, তেমনি রূপ আর লাবণ্যে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বয়সের হিসাব যেন তার কাছে নিতান্তই তুচ্ছ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন কয়েকটি স্থিরচিত্রে আবারও মুগ্ধতা ছড়িয়ে প্রমাণ করলেন—বয়স যেন তার কাছে শুধুই একটি সংখ্যা! স্নিগ্ধ গোলাপি পোশাকে, মুখে মিষ্টি হাসি—নতুন ছবিগুলোতে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন জয়া। তবে ছবির ক্যাপশনে এই মিষ্টি হাসির পেছনের এক মজার কথাও তুলে ধরেছেন তিনি। জানিয়েছেন, সব হাসির জন্য যে আগাম পরিকল্পনা করতে হয়, এমন নয়।

May be an image of one or more people and people smiling

ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’ (A smile I didn't plan)—অর্থাৎ, যে হাসির জন্য কোনো পরিকল্পনাই ছিল না। অভিনেত্রীর এমন ধারণার সঙ্গে একমত পোষণ করে কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’

জয়ার এই স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি আর মিষ্টি হাসি অনুরাগীদের নজর কেড়েছে ঠিকই, তবে ছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা চলছে তার চিরসবুজ রূপ নিয়ে। নেটিজেনদের একাংশের মন্তব্য, ‘চল্লিশের জয়া যেন ১৮তে নেমে এসেছেন!’ কেউ কেউ আবার তাকে তিন প্রজন্মের ক্রাশ বলেও অভিহিত করেছেন।

No photo description available.

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন এই তারকা। কখনো নতুন সাজে, কখনো বা ব্যক্তিজীবনের টুকরো গল্পে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি। দুই বাংলার অভিনয়জগৎ ঘিরে ব্যস্ততার ফাঁকে তার অবসর কাটে বাড়ির বাগান পরিচর্যা আর পোষ্যদের সঙ্গী করে।

অভিনয়েও নিয়মিত চমক দেখাচ্ছেন জয়া। সম্প্রতি কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় দেখা গেছে তাকে। কিছুদিন আগে ভারতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকের মাঝে বেশ প্রশংসাও কুড়িয়েছে। সব মিলিয়ে, অভিনয় থেকে ব্যক্তিজীবন—সবখানেই নিজের স্বতন্ত্র উপস্থিতি ধরে রেখেছেন জয়া আহসান।

ডিআর