Image description

পর্দায় বিয়ের সাজে হাজির হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম। তবে শুধু চরিত্রের গল্প নয়, তার বিয়ের পোশাকও এখন আলোচনার কেন্দ্রে। নাটকের একটি দৃশ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই সাজের ছবি। 

পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’-এ জারিয়াব চরিত্রে অভিনয় করছেন দুরেফিশান। নাটকের বিয়ের দৃশ্যে তাকে দেখা যায় আইভরি রঙের পিশওয়াজ ও চুড়িদারে। এর সঙ্গে ছিল সোনালি ও আইভরি রঙের নকশা করা চাদর-ওড়না। পুরো সাজে ছিল আভিজাত্য ও ঐতিহ্যের মিশেল।

দুরেফিশানের পিশওয়াজটি তৈরি করেছেন ডিজাইনার রিজওয়ান আহমেদ। পোশাকটির নিচের অংশে রয়েছে সোনালি কারুকাজ, যা পুরো সাজকে আরও জমকালো করে তুলেছে। অন্যদিকে চাদরটি তৈরি করেছে ‘লাজ বাই লাজবন্তী’।

তবে এই চাদর নিয়েই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। কারণ, এর আগে একই চাদরে দেখা গিয়েছিল পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে। ২০২৫ সালের জানুয়ারিতে ইয়াশমা গিলের বোনের নিকাহ অনুষ্ঠানে হানিয়া আমিরের পরনেও ছিল এই চাদর। ফলে দুরেফিশানের নাটকের বিয়ের সাজ প্রকাশ্যে আসার পর পোশাকটির আগের ব্যবহারও ভক্তদের নজরে আসে।

এসএস