Image description

দুর্গাপূজার বিদায়ের দিনে বিষণ্নতার মধ্যেও সিঁদুরখেলায় মেতে উঠলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। বিজয়া দশমীতে কলকাতার ভবানীপুরে ঐতিহ্যবাহী মল্লিকবাড়ির দুর্গাপূজায় পরিবারের সদস্যদের সঙ্গে দেবীবরণ ও সিঁদুরখেলায় অংশ নেন তিনি।

এদিন লাল পাড়ের সাদা শাড়ি, লাল ব্লাউজ ও সোনার গয়নায় সাবেকি সাজে দেখা যায় কোয়েলকে। দেবী দুর্গাকে বরণ করে বিদায় জানানোর পর পরিবারের অন্য নারীদের সঙ্গে সিঁদুরখেলায় অংশ নেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে কোয়েল বলেন, বিদায়ের দিনে মন খারাপ হলেও সবাইকে সান্ত্বনা দিয়ে বলতে হয়, ‘আসছে বছর আবার হবে।’ পাশাপাশি সবাইকে ভালো ও আনন্দে থাকার এবং অন্যদের আনন্দে রাখার আহ্বান জানান তিনি।

পূজার শুরু থেকেই মল্লিকবাড়ির বিভিন্ন আয়োজনে উপস্থিত ছিলেন কোয়েল। তার সঙ্গে ছিলেন স্বামী নিসপাল সিংহ রানে, দুই সন্তান কবীর ও কাব্যা এবং পরিবারের অন্য সদস্যরা।

এসএস