দুর্গাপূজায় মুক্তি পাওয়া ‘দেশু৭’ সিনেমার সাফল্যের পর নরওয়ের ট্রোমসোতে ছুটি কাটাচ্ছেন টালিউড অভিনেতা দেব। সুমেরু অঞ্চলের বরফঘেরা প্রকৃতিতে একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। তবে এ সফরে দেবের সঙ্গে দেখা যায়নি তার দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে।
রুক্মিণী বর্তমানে কাজের কারণে কেরালার কোচিতে অবস্থান করছেন। দুজনের আলাদা গন্তব্য ঘিরে এরই মধ্যে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। যদিও তাদের ঘনিষ্ঠরা বিষয়টিকে কাজের ব্যস্ততার কারণে আলাদা সফর হিসেবেই দেখছেন।
এদিকে ‘দেশু৭’ সিনেমার প্রচার শেষে স্বামী রাজ চক্রবর্তীর কাছে ফিরেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে। দশমীতেও রাজের সঙ্গে কুণ্ডুবাড়িতে সিঁদুর খেলায় অংশ নেন শুভশ্রী।
দেব-রুক্মিণীর আলাদা অবস্থান নিয়ে আলোচনা চললেও সম্পর্কের টানাপোড়েনের বিষয়ে দুজনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এসএস




Comments