ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরানি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ ইসা এলাকায় অবস্থিত ঘাঁটির কমান্ড ভবন ও জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়।
মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক ভিডিওতে এমন দাবি করা হয়। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা বাহরাইন। খবর বিবিসি
আইআরজিসির সংবাদ সংস্থা ‘ফারস’ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে— এক ঝাঁক ক্ষেপণাস্ত্র দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটছে।
আইআরজিসি দাবি করেছে, তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ঈসা অঞ্চলে অবস্থিত মার্কিন কমান্ড ও স্টাফ বিল্ডিং এবং একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে এবং সেখানকার জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।
এর আগে, বাহরাইনে অবস্থিত মার্কিন পরিচালিত একটি নৌ-ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গিয়েছিল।




Comments