ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্রতা বাড়ছেই। ইতিমধ্যে ১৩০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
এক প্রতিবেদনে তারা জানিয়েছে, গত পরশু এক প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, নিহতের সংখ্যা ১,৩০০ জনে দাঁড়িয়েছে এবং আরও অসংখ্য মানুষ আহত হয়েছেন।
বর্তমানে যেভাবে হামলাল তীব্রতা বাড়ছে তাতে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
আল জাজিরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, হাসপাতাল, স্কুল ও পার্কিং এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।‘পুলিশ পার্ক’ নামের একটি পার্ককেও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। আজ দেশটির প্রধান বাণিজ্যিক মেহেরবাদ বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে।
এদিকে আজ রাতে ইরানের ওপর এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।




Comments