Image description

মঙ্গলবার রাত ইসরায়েলের জন্য এক কঠিন ও আতঙ্কের রাত হিসেবে রেকর্ড হয়েছে। ইরানের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র ও ক্লাস্টার বোমা হামলার পর তেল আবিবের খুব কাছে অন্তত দুইজন নিহত হয়েছেন। বিস্ফোরণ এবং সাইরেনের শব্দ পুরো শহরে আতঙ্ক ছড়িয়েছে, যা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাকে আরও তীব্র করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সরাসরি আঘাতের ফলে তাদের অ্যাপার্টমেন্টে একটি বড় গর্ত হয়ে যায়। তাদের একটি নিরাপদ কক্ষ ছিল, কিন্তু সেখানে যাওয়ার জন্য তারা যথেষ্ট সময় পাননি।

ইসরায়েলিরাদের নাগরিকদের প্রশ্ন: “লোকদের যাওয়ার সুযোগ দেওয়ার জন্য আগে থেকে সাইরেন বাজানো হচ্ছে না কেন?”

কিছু রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক উল্লেখ করেছেন, যে ইরানের ক্রমাগত হামলার কারণে ইসরায়েলের রাডার ব্যবস্থার সক্ষমতা হ্রাস পেতে পারে, ফলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো অনেক সময় সঠিক সময়ে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। 

এ পরিস্থিতি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে এবং সাম্প্রতিক হামলার ঘটনায় এই ঝুঁকি আরও স্পষ্ট হয়েছে।