Image description

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি AH-64 অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে এতে থাকা দুই পাইলট নিরাপদে উদ্ধার হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, “পাইলটরা ভালো আছেন, কেউ আহত হননি।”

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। হেলিকপ্টারটি শত্রুপক্ষের হামলায় ভূপাতিত হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে।