Image description

হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বিশ্বের চতুর্থ দুর্বলতম পাসপোর্ট হিসেবে স্থান পেয়েছে পাকিস্তান। ১৯৯টি দেশের পাসপোর্টের মধ্যে পাকিস্তানের অবস্থান ১০১তম। এই পাসপোর্টধারীরা বর্তমানে মাত্র ২৯টি দেশে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধা পান।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলে অ্যান্ড পার্টনার্স ২২৭টি গন্তব্যে ভ্রমণসুবিধার ভিত্তিতে এ সূচক প্রকাশ করে। এতে পাকিস্তানের নিচে রয়েছে শুধু ইরাক, সিরিয়া ও আফগানিস্তান।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে চীন রয়েছে ৬০তম, ভারত ৮১তম এবং ইরান ৯৬তম অবস্থানে।

অন্যদিকে ১৯২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই), আর তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।