ইরানের ভবিষ্যৎ দেশটির জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের সময় ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দেওয়ায় তিনি ইরানের জনগণকে ‘বীর’ বলে অভিহিত করেছেন।
শনিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, যুদ্ধ, চাপ ও ধারাবাহিক বৈরিতার মধ্যেও ইরানের জনগণ দৃঢ়ভাবে দেশের পাশে থেকেছে।
তিনি সংঘাতের সূচনার প্রসঙ্গে ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। সে সময় নিজের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছিলেন হানিয়া।
পেজেশকিয়ান বলেন, ওই ঘটনার পর থেকে ইরান নানা ধরনের যুদ্ধ, চাপ ও অব্যাহত শত্রুতার মুখোমুখি হয়েছে। তবে সব প্রতিকূলতার মধ্যেও জনগণ দেশের প্রতি তাদের সমর্থন অটুট রেখেছে।
তিনি বলেন, ‘ইরানের ভবিষ্যৎ ইরানের জনগণই গড়ে তুলবেন।’




Comments