Image description

ইয়েমেনের জলসীমার কাছে একটি ভারতীয় জাহাজে ক্ষেপণাস্ত্র বা কোনও বস্তুর আঘাত হানার পর তা ডুবে গেছে। ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সনোয়াল ঘটনাটিকে একটি ‘উসকানিহীন হামলা’ বলে আখ্যায়িত করেছেন। 

সর্বানন্দ সনোয়াল জানান, এমএসভি ফয়েজ নূরে অলিয়া নামের ওই জাহাজে থাকা ১৩ জন ভারতীয় নাগরিকসহ মোট ১৪ জন নাবিকের সবাইকে নিরাপদে উদ্ধার করেছে ইয়েমেনের কোস্টগার্ড।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নৌপরিবহন মন্ত্রী বলেন, আমি ওই অঞ্চলে ভারতীয় নাবিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ধার হওয়া কর্মীদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে সব সংস্থার সঙ্গে সমন্বয় করে অবিলম্বে পদক্ষেপ নিতে ডিরেক্টর জেনারেল মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনকে (ডিজিএমএ) নির্দেশ দিয়েছি।

সূত্র: আল জাজিরা