এবার কৌশলগত আন্তর্জাতিক জলসীমায় নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। ইরানের চাবাহার বন্দর থেকে শুরু করে ওমান উপসাগর এবং আরব সাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত একটি সংরক্ষিত বা নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের চাবাহার থেকে শুরু করে ওমান উপসাগর এবং আরব সাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত একটি সংরক্ষিত বা নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করা হবে।
তিনি জানান, এই অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রমকারী যেকোনো জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান শীঘ্রই ঘোষণা করা হবে।
এর আগে গত রবিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই বলেছিলেন, ইরান আগামী দিনগুলোতে হরমুজ প্রণালির বাইরে একটি নিষিদ্ধ অঞ্চল প্রতিষ্ঠা করবে। তাঁর সেই বক্তব্যের পরই আইআরজিসি মুখপাত্রের এই মন্তব্যটি এসেছে।
সূত্র: আল-জাজিরা।
এমআর




Comments