মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্বের স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শনিবার বার্তা সংস্থা এএফপি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নিয়ে শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এ যুদ্ধ ওই অঞ্চলের মানুষের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শির বক্তব্য উদ্ধৃত করে জানায়, “মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার যুদ্ধ পুরো অঞ্চলের মানুষের জন্য গুরুতর ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে।”
শি বলেন, এই যুদ্ধ “আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের অনুকূল নয়”।
নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিভিন্ন দেশের নেতারা অংশ নিচ্ছেন।
ডিআর




Comments