ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে চলমান ইসরায়েলি আগ্রাসন এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এই মন্তব্য করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া এক কড়া ভাষণে তিনি গাজাকে বর্তমান সময়ের 'সবচেয়ে অমানবিক কনসেন্ট্রেশন ক্যাম্প' হিসেবে আখ্যা দেন। এরদোগান অভিযোগ করেন, যুদ্ধবিরতির আলোচনা চলাকালেও ইসরায়েল গাজায় নির্বিচারে বেসামরিক মানুষ হত্যা করে চলেছে।
ইসরায়েলের এই 'গণহত্যামূলক মানসিকতা'র বিরুদ্ধে বিশ্বনেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে এবং জাতিসংঘের নীরবতার প্রতিবাদ স্বরূপ তিনি বলেন, ‘মানবতা, করুণা বা বিবেকসম্পন্ন কেউ এই অন্যায়ের সামনে চোখ বন্ধ করে থাকতে পারে না।’
মূলত গাজার চরম মানবিক বিপর্যয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতার দিকে আঙুল তুলতেই বিশ্বনেতাদের সামনে তিনি এই কড়া মন্তব্যটি করেন।
এমআর




Comments