ভারতে ‘লেহরা দো তিরঙ্গা’ র্যালিতে যোগ দেওয়ার ঠিক আগমুহূর্তে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দিল্লির করোলবাগ এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয় বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ঘটনার দিন দুপুরে ভারতের জাতীয় পতাকা নিয়ে ‘তিরঙ্গা যাত্রা’ বের না করার জন্য কঠোর নির্দেশ নিয়ে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকের নয়াদিল্লির বাসভবনে যায় পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, পুরুষ ও নারী পুলিশ সদস্যদের একটি দল বাসভবনে প্রবেশ করে সোফায় বসে তাঁকে প্রশাসনিক নোটিশ ধরিয়ে দিচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়, দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালায় মহারাষ্ট্রের এনসিপি (শারদ পাওয়ার) দলের নেতা ও মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসভবনে অবস্থান করছিলেন দিপকে। সেখানে গিয়ে বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে প্রদেয় জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তাবিত কর্মসূচিটি অবিলম্বে বাতিলের নোটিশ দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কনট প্লেস ও আশপাশের সম্পূর্ণ এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষায় তাঁকে এই কর্মসূচি বাতিল করার আহ্বান জানানো হলেও দিপকে পুলিশের লিখিত নোটিশ গ্রহণ করেও কর্মসূচি বাতিল করতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে নোটিশ অমান্য করে সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিলে পুলিশের দলটি তাঁকে দ্রুত নিজ বাসা থেকে আটক করে হেফাজতে নিয়ে যায়।
ডিআর




Comments