Image description

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়িয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ফলে ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশের পক্ষে উরুগুয়ে এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করে। এর মধ্য দিয়ে উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের আবেদন অনুমোদন পায়।

বাড়তি সময়ে রপ্তানিতে বাণিজ্য সুবিধা ধরে রাখা, বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতির দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগ পাবে বাংলাদেশ।

সিপিডির সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, এ সময়কে কাজে লাগিয়ে রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং নতুন বাজার খোঁজার উদ্যোগ নিতে হবে।

২০২১ সালে এলডিসি উত্তরণের প্রয়োজনীয় তিনটি সূচকেই মানদণ্ড পূরণ করে বাংলাদেশ। তবে করোনা মহামারি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি, বিনিয়োগে ধীরগতি ও রপ্তানিতে সীমিত পণ্যের ওপর নির্ভরশীলতার কারণে বাড়তি সময় চায় সরকার।