Image description

নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মান্দা উপজেলার ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামে শাওন হাসানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. শাওন হাসান (৩০), পিতা মো. আনিছুর রহমান, শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ৫ নম্বর গণেশপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক/সহ-সভাপতি হিসেবে পরিচিত। শ্রী যুগল ঋষি (২২), পিতা শ্রী গণেশ ঋষি, শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। শ্রী অনিল ঋষি (৫৮), পিতা মৃত মরু ঋষি, চক কালিদাস গ্রামের বাসিন্দা। তারা সবাই মান্দা উপজেলার বাসিন্দা।

এ ছাড়া আটক অপর ব্যক্তি হলেন মো. আসিফ আহমেদ (২৬)। তিনি নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ এলাকার বাসিন্দা এবং ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

এসএ