Image description

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে চারটি পদে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। দাওরায়ে হাদীস (তাকমীল) উত্তীর্ণ এবং নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণকারী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। দাওরায়ে হাদীস (তাকমীল) উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কিতাবি ইসতি‘দাদ, বাংলা লেখালেখি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। কোনো মাদরাসায় দরসদান অথবা কোনো প্রতিষ্ঠানে এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, অনলাইন আবেদন ও ফরম পূরণে পারদর্শিতা আবশ্যক। বাংলায় দ্রুত ও নির্ভুল টাইপিং এবং শুদ্ধ বাংলায় দাপ্তরিক পত্র লেখা ও কথা বলার সক্ষমতাও থাকতে হবে।

হিফজুল কুরআন ও তাখাসসুস ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া এআই, ভিডিও এডিটিং, গ্রাফিকস ডিজাইন, কনটেন্ট তৈরি ও কোডিংয়ে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বেতন ও সুযোগ

নির্বাচিত প্রার্থীদের সর্বসাকুল্যে মাসিক বেতন ২১ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন স্কেল প্রণয়নের কাজ চলমান থাকায় পরবর্তী সময়ে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। তবে আবাসন ও খোরাকির ব্যবস্থা প্রার্থীকে নিজ দায়িত্বে করতে হবে।

দায়িত্ব কী

নিয়োগপ্রাপ্তদের সনদ ও নম্বরপত্র সংক্রান্ত সেবা প্রদান, রিসিপশন ও হটলাইন ব্যবস্থাপনা, পরীক্ষা ও হিসাব বিভাগের কাজে সহায়তা, অফিসিয়াল চিঠিপত্র ও সভার নথি প্রস্তুত, মাদরাসা পরিদর্শন ও তদন্ত প্রতিবেদন তৈরি এবং প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হবে।

প্রয়োজনে দেশের বিভিন্ন মাদরাসা, জেলা ও উপজেলায় গিয়ে দায়িত্ব পালন করতে হবে।

অন্যান্য শর্ত

বিজ্ঞপ্তিতে প্রার্থীদের আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আকীদা-বিশ্বাস, হানাফি ফিকহ এবং দারুল উলূম দেওবন্দের আদর্শ ও মূলনীতির অনুসারী হওয়ার শর্ত উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি সততা, আমানতদারি, তথ্যের গোপনীয়তা রক্ষা, শৃঙ্খলা, দলগতভাবে কাজ করা এবং সেবার মানসিকতাকে আবশ্যিক যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়েছে। কোনো রাজনৈতিক দল বা তার অঙ্গসংগঠনের সদস্য হওয়া যাবে না।

নিয়োগের ধরন

নিয়োগপ্রাপ্তদের প্রাথমিকভাবে এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কাজের প্রতিবেদন ও আচরণ সন্তোষজনক হলে পরবর্তী সময়ে স্থায়ী করার সুযোগ থাকবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সদ্যতোলা সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি, শিক্ষাগত সনদ ও নম্বরপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কপি আপলোড করতে হবে।

প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ও যোগাযোগ

আবেদন করতে হবে: alhaiatululya.com/career/

ঠিকানা: ৮০/ই, হাসিব টাওয়ার, বিবির বাগিচা ১ নম্বর গেট, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।

ফোন: ০১৭০০৭৬৩১৭৮

ই-মেইল: info.haiatululya@gmail.com

এনএ