চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেভিড ইমনকে ‘বড় সাজ্জাদ’ গ্রুপের অন্যতম শীর্ষ সদস্য ও সেকেন্ড ইন কমান্ড হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে কোটি টাকার চাঁদা দাবি, হামলা ও লুটপাটের ঘটনায় তার নাম আলোচনায় আসে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতারের মাধ্যমে এসব মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আশা করছে পুলিশ।
Comments