Image description

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আগামী ৯ এপ্রিল (মঙ্গলবার) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস (রুলস অব বিজনেস ১৯৯৬)'-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার প্রেক্ষিতে এই ছুটি ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদের ৪১ (বগুড়া-৬) এবং ১৪৫ (শেরপুর-৩) শূন্য আসনে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় এই সাধারণ ছুটি কার্যকর থাকবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী হন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

অন্যদিকে, সাধারণ নির্বাচনের আগেই শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মৃত্যু হওয়ায় ১২ ফেব্রুয়ারি ওই আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। এই দুই আসনেই আগামী ৯ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মানবকণ্ঠ/ডিআর