২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে সংসদ ভবনে পৌঁছে তিনি জানান, সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করাই এবারের বাজেটের মূল লক্ষ্য।
এর আগে বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নকে গুরুত্ব দিয়েই বাজেটের সব দিক নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন বলেও মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হচ্ছে, ফলে জনগণের প্রত্যাশাও বেশি। সেই প্রত্যাশা, চিন্তা-ভাবনা এবং ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে।




Comments