নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে স্বামীর বাড়িতে আড়াই মাসের অন্তঃসত্ত্বা সাইদা বিন দীপা (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) রাতে ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দীপা ওই এলাকার প্রবাসী সাকিল মিয়ার স্ত্রী।
নিহত দীপার বাবার বাড়ী নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ুম গ্রামে। তিনি ওই এলাকার মৃত নাজমুল কবির সিদ্দিকের মেয়ে।
নিহতের পরিবার জানান, শুক্রবার রাতে দীপার মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। পরে ওইখানে কিছু বিষয় নিয়ে রহস্যের সৃষ্টি হলে তারা অভিযোগ করে বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়; পরিকল্পিতভাবে তাকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে।
এ বিষয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Comments