ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১০টায় তিনি কলেজ প্রাঙ্গণে পৌঁছান।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী ঢামেক চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় নবনির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments