দেশে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১ লাখ ১৬ হাজার
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সারা দেশে ১৪০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর ফলে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৪ জনে। এছাড়া একই সময়ে নতুন করে ৮৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭৮০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামে মৃত্যুর সংখ্যা ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৮৫ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে যে একজনের মৃত্যু হয়েছে, তিনি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments