জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস ক্যাডারের ২৭৭ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, পদোন্নতির পর কর্মকর্তাদের প্রথমে ওএসডি করা হয় এবং পরবর্তীতে তাদের বিভিন্ন দপ্তরে পদায়ন করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, "নিম্নবর্ণিত কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হয়েছে।" জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ডিআর




Comments