Image description

জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইন আলোচনায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বিশেষ অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনীতি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক সহযোগিতা আরও বাড়িয়ে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফরের বিষয়টি তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীকে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

এনএ