Image description

দেশে সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৫১৬ জন।

রোববার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৯৬৭ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন এবং হামের বিভিন্ন উপসর্গে মারা গেছেন ৮৬৫ জন।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার এবং শিশুদের সঠিক সময়ে টিকা প্রদানের পরামর্শ দিচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

ডিআর