বিরোধীদল চাইলে তাদের দাবি ও বক্তব্য সংসদে তুলে ধরতে পারত, কিন্তু তারা তা না করে রাজপথে অসভ্য ভাষায় বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা না করে বিরোধীদল রাজপথে নেমেছে। সরকারের কাছে বিকল্প প্রস্তাব দেওয়ার সুযোগ থাকলেও তারা তা দিচ্ছে না। দায়িত্বশীল আচরণের পরিবর্তে তারা রাজপথের যুদ্ধে নেমেছে এবং সরকারের বিরুদ্ধে অশ্রাব্য বক্তব্য দেওয়া ব্যক্তিদের সমর্থন জানাচ্ছে।
সরকারপ্রধান ও সরকারের বিরুদ্ধে ব্যবহৃত শব্দের সমালোচনা করে তিনি বলেন, “বর্তমানে বিরোধীদলের পক্ষ থেকে এমন কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে, যা কোনো সভ্য সমাজে ব্যবহার করা যায় না।”
তিনি বিরোধীদলের উদ্দেশে আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে সভা-সমাবেশ করে সরকারের ভুলত্রুটি তুলে ধরা যেতে পারে, তবে গণতন্ত্রকে বিনষ্ট করার কোনো প্রচেষ্টা গ্রহণ করা উচিত নয়।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী দাবি করেন, বর্তমানে দেশের রিজার্ভ আগের তুলনায় আড়াই গুণ বেড়েছে। সরকারের এই ইতিবাচক পরিবর্তন ও বড় অর্জনগুলো আড়াল করতেই বিরোধীদল ‘লংমার্চ’ কর্মসূচি নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ডিআর




Comments