বিএনপি ঐতিহাসিকভাবেই দেশে বাকস্বাধীনতা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। গত ৭ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'জিয়া স্মৃতি বইমেলা'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মাহদী আমিন বিএনপির সংস্কারমুখী ও সফল পররাষ্ট্র নীতির কথা উল্লেখ করে বলেন, "বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহত্তম রাজনৈতিক দল। যে দলটি বাংলাদেশে বাকস্বাধীনতা ফিরিয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছে।"
তিনি আরও জানান, গত ৫ আগস্টের পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপি মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ কাজ করেছে।
তবে বাকস্বাধীনতার দোহাই দিয়ে অশালীন ভাষা ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, একটি রাজনৈতিক গোষ্ঠী বাকস্বাধীনতার নামে অশালীন ভাষা ব্যবহার করছে। রাজনৈতিক মতপ্রকাশের ক্ষেত্রে অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে। অশালীনতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন নিজের গতিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কার ও উন্নয়নের যাত্রায় সবার অংশগ্রহণ জরুরি। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিআর




Comments