Image description

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন। চলতি বছরে একদিনে মৃত্যু ও হাসপাতালে ভর্তির দিক থেকে এটি সর্বোচ্চ রেকর্ড।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১৩০ জনের মৃত্যু এবং ৪৫ হাজার ৪৭৫ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২ জন, খুলনা বিভাগে ২ জন এবং বরিশাল ও ময়মনসিংহে একজন করে রয়েছেন।

এসএস