৬০৪ কোটি টাকা আত্মসাৎ
সালমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত
অস্তিত্বহীন নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ৬০৪ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তাঁর ছেলে সায়ান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ সেপ্টেম্বর) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
দুদক সচিব জানান, আসামিরা পরস্পর যোগসাজশে ‘স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি অস্তিত্বহীন ও নামসর্বস্ব ভুঁইফোঁড় প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর মাধ্যমে তৎকালীন ব্যাংকের পরিচালনা পর্ষদকে প্রভাবিত করে তিন দফায় মোট ৫৪৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরবর্তীতে ঋণ হিসাব থেকে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা নগদ এবং অন্যান্য ট্রান্সফারের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের নিজস্ব হিসাবে স্থানান্তর ও বিতরণ দেখিয়ে তা কৌশলে আত্মসাৎ করা হয়।
তিনি আরও জানান, কেবল একদিনেই নগদে ২৩০ কোটি টাকা পর্যন্ত উত্তোলন ও স্থানান্তর করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের ঋণ নীতিমালা এবং আইএফআইসি ব্যাংকের ঋণ বিতরণ ব্যবস্থার চরম লঙ্ঘন। এভাবে ব্যাংকের বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারের প্রাথমিক প্রমাণ মেলায় সালমান এফ রহমান, তাঁর ছেলে সায়ান ফজলুর রহমান এবং আইএফআইসি ব্যাংকের তৎকালীন শীর্ষ কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যসহ মোট ২৫ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং ও দুর্নীতি দমন আইনে মামলার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
ডিআর




Comments