দুর্নীতির মামলার আসামি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদক সূত্র জানায়, গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কাতার পুলিশ। পরবর্তীতে ইন্টারপোলের মেইলের মাধ্যমে বিষয়টি দুদককে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১১ নভেম্বর দুর্নীতির মামলায় শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক এবং দশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেন আদালত। এর আগে একই বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে দুদক। পরবর্তীতে জুলাই মাসে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে সংস্থাটি।
১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন লাভ করেন শেখ আব্দুল হান্নান। ২০২১ সালের ১২ জুন তিনি বিমান বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।
ডিআর




Comments