রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৪টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে পর্যটকদের নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে ১১ অক্টোবর থেকে দুই দফায় সাজেক সড়কে অবরোধ কর্মসূচি পালিত হয়। দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের জন্য অবরোধ স্থগিত করা হলেও তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার থেকে ফের অবরোধের ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।
এসএস




Comments