জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমানের নেতৃত্বে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
র্যালিটি গাউছিয়া এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান বলেন, "জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান এ দেশের মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের সার্বিক অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল রাজপথে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাচ্ছে।"
তিনি আরও বলেন, দেশের যেকোনো সংকট কাটিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বেগবান করতে তরুণ ও ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে সব বিভেদ ভুলে ছাত্রসমাজকে রাজপথে সুসংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
উক্ত বর্ণাঢ্য র্যালিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড শাখা ছাত্রদলের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন।
মানবকন্ঠ/এমআর




Comments