বিদ্যুতের বাড়তি বিল, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে আগামী ৬ আগস্ট সচিবালয়ের সামনে অবস্থান নেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
একদিনে সারাদেশে জেলা-উপজেলায় গ্যাস ও বিদ্যুতের অফিসে সামনে অবস্থান করে প্রতিবাদ জানাবে জোট। এছাড়া গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারে আগামী মাসে ঢাকা থেকে চার বিভাগে লংমার্চ করা হবে। ১৪ নভেম্বর ঢাকায় হবে মহাসমাবেশ।
সোমবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে এসব কর্মসূচির সিদ্ধান্ত হয়েছে বলে জোট সূত্র জানিয়েছে। আগামী ৫ আগস্ট বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গণসমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে এসব কর্মসূচি ঘোষণা করা হবে।
বৈঠকে জামায়াতের আমির শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ শরিক দলের প্রধানরা অংশ নেন।




Comments